ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কাদের মির্জার বিরুদ্ধে মামলার আবেদন ফেরত দিয়েছেন আদালত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর হামলার ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জাসহ ৯৭জনের বিরুদ্ধে করা মামলার এখতিয়ার না থাকায় আবেদন ফেরত দিয়েছেন আদালত। সোমবার (১৫ মার্চ) বিকালে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালেতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজানের আদালত এখতিয়ার না থাকায় মামলাটি ফেরত দেন। 


এরআগে বাদী পক্ষের আইনজীবীর দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার শুনানি শেষ হয়। তার সঙ্গে বাদীকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছেন আদালত।


এ তথ্য নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী মো. হারুনুর রশীদ হাওলাদার বলেন, “দুপুরে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলাটি এ আদালতের এখতিয়ার না থাকায় বিকালে শুনানি শেষে আবেদন ফেরত দিয়েছেন বিচারক। আগামীকাল মঙ্গলবার নোয়াখালী দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খাঁনের আদালতে এ মামলা দায়ের করা হবে।”


মামলার বাদী উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা পারভীন তার স্বামী খিজির হায়াত খাঁনকে মারধরের ঘটনায় আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে ৯৭জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলার আবেদন করেন।


অপরদিকে, উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় মির্জা কাদেরের অনুসারী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন পিটন বাদী হয়ে মিজানুর রহমান বাদলকে প্রধান আসামি করে ১০৫ জনের নাম উল্লেখ করে সোমবার (১৫মার্চ) একটি মামলার আবেদন করলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ মামলার তদন্ত করতে নির্দেশ দেন।


এর আগে, ৯ মার্চ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা ও আলাউদ্দিন হত্যার ঘটনায় এজাহার দুটিতে কাদের মির্জাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছিল। কিন্তু পুলিশ সেই এজাহারগুলো মামলা হিসেবে গ্রহণ না করায় ওই দুই বাদী আদালতে মামলার আবেদন করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑